প্ল্যান বদলান: বড় প্ল্যান, ছোট প্ল্যান বা একবারে আজীবন

Change your plan: upgrade, move down or pay once for life

ব্যবসার মালিক নিজেই প্ল্যান বদলাতে পারেন। বড় প্ল্যানে গেলে এখনই শুরু হয়, আর আগের প্ল্যানের যে কদিন বাকি ছিল সেই টাকা বাদ যায়। ছোট প্ল্যানে গেলে পরের নবায়ন থেকে শুরু হয় — যে মাসের টাকা দিয়েছেন সেটা পুরোটাই পান।

  1. কোথায়

    Settings → Plan & usage → “Change plan”। প্রতিটা প্ল্যানের পাশে লেখা থাকে এখন কত দিতে হবে।

    Where: Settings → Plan & usageOpen in the app

  2. বড় প্ল্যানে যাওয়া (Upgrade)

    Upgrade চাপলে একটা বিল তৈরি হয়। EPS, bKash, কার্ড বা যেভাবে আপনার সেবাদাতা টাকা নেন, সেভাবে দিন। টাকা দেওয়া মাত্র নতুন প্ল্যান চালু হয়। ট্রায়ালের সময় বড় প্ল্যানে গেলে কিছুই দিতে হয় না।

  3. ছোট প্ল্যানে যাওয়া

    Move down চাপলে এখন কিছু দিতে হয় না। পরের নবায়নের দিন থেকে ছোট প্ল্যান আর তার দাম শুরু হয়। মন বদলালে “Cancel this change” চাপুন।

  4. একবারে আজীবন (Lifetime)

    কোনো প্ল্যানে আজীবনের দাম থাকলে “Buy for life” দেখবেন। একবার টাকা দিলেই হলো — এরপর আর প্ল্যানের মাসিক বা বাৎসরিক বিল আসে না। তবে প্ল্যানের বাইরে বাড়তি ব্যবহার (যেমন বাড়তি মেসেজ) থাকলে সেটার বিল আসে।

  • 💡 শুধু ব্যবসার মালিক প্ল্যান বদলাতে পারেন।
  • 💡 আগের কোনো বিল বাকি থাকলে আগে সেটা দিতে হবে।

Read next / আরও পড়ুন