অনলাইন দোকান: ওয়েবসাইটে পণ্য বিক্রি

Online store: sell products on your website

ছবি আর দামসহ পণ্য, প্রতিটার নিজের পেজ, কার্ট আর অর্ডার — টাকা অনলাইনে, বা ক্যাশ অন ডেলিভারি।

  1. ১. পণ্য যোগ করুন

    Products → Add → “Product” বেছে নিন; নাম, দাম, ক্যাটেগরি, বিবরণ দিন। “Online store” অংশে দিন ছবি (৮টা পর্যন্ত — আপলোড করে, বা Content Studio-তে এআই দিয়ে বানিয়ে), আগের দাম (সত্যিই আগে ওই দাম নিয়ে থাকলে; কেটে দেখায়) আর ওয়েব ঠিকানা (নাম থেকে নিজেই তৈরি হয়)। “Show in the online store” টিক দেওয়া থাকলে দোকানে দেখায়।

    Where: Sales & Payments → ProductsOpen in the app

  2. ২. দোকানের ওয়েবসাইট বানান

    Website → New website → “Shop & fashion” ডিজাইন বেছে নিন: Home, Shop, About, Contact তৈরি হয়ে যায়। অন্য যেকোনো সাইটেও “Shop” ব্লক বসানো যায় — সব পণ্য, নাকি একটা ক্যাটেগরি, কোন ক্রমে আর কয়টা দেখাবে, বেছে নিন। তারপর Publish।

    Where: Sites → WebsiteOpen in the app

  3. ৩. কাস্টমার যা দেখেন

    প্রতিটা পণ্যের নিজের পেজ (/p/নাম) — ছবি, দাম, স্টক, পরিমাণ আর “Add to cart”। কার্টে পরিমাণ বদলানো বা বাদ দেওয়া যায়, তারপর নাম, ফোন, ঠিকানা দিয়ে “Place order”। পরের পাতায় অনলাইনে টাকা দেওয়া, বা ক্যাশ অন ডেলিভারি (Payments → Settings-এ চালু থাকলে)।

  4. ৪. অর্ডার সামলান

    অর্ডার এলে কাস্টমার CRM-এ চলে আসেন (ট্যাগ “shop”), আর ইনভয়েস তৈরি হয়। টাকা পেলে বা কাস্টমার ক্যাশ অন ডেলিভারি বেছে নিলে Orders-এ ডেলিভারির ঠিকানাসহ অর্ডার আসে। স্টক গোনা চালু থাকলে (ERP → Stock) স্টক ফুরিয়ে গেলে “Out of stock” দেখায়, অর্ডার নেয় না।

    Where: Sales & Payments → OrdersOpen in the app

  5. ৫. ডেলিভারি চার্জ

    Website → সাইট → Settings → “Delivery areas & charges”: এলাকা আর চার্জ দিন (যেমন Inside Dhaka ৬০, Outside Dhaka ১২০); চাইলে “Free over” (এত টাকার বেশি কিনলে ফ্রি) আর একটা নোট। কাস্টমার কার্টে এলাকা বেছে নেন, চার্জ অর্ডারে নিজেই যোগ হয়ে যায়। সব ওয়েবসাইটে একই নিয়ম।

  6. ৬. Google আর AI-তে

    প্রতিটা পণ্যের পেজে Google-এর জন্য Product তথ্য (দাম, স্টক) থাকে, আর sitemap ও llms.txt-এ থাকে সব পণ্যের তালিকা। SEO & AI search ট্যাবে পণ্যের keyword দিন।

  7. ৭. শুধু বাছাই করা পণ্য, আর এখান থেকেই নতুন পণ্য বা সেবা

    ওয়েবসাইট এডিটরে Shop সেকশন খুলুন → Show-এ “Products I choose” বেছে নিন, তারপর যে পণ্য বা সেবা দেখাতে চান সেগুলোতে টিক দিন; তীর দিয়ে ক্রম বদলান। দোকানে নেই এমন পণ্য বাছলে নিজে থেকেই দোকানে যোগ হয়। নতুন কিছু লাগলে “Add a product or service” চাপুন — পণ্য না সেবা, নাম, দাম, ছোট বিবরণ আর ছবি দিয়ে “Save and show it”: Products-এ সেভ হয় (দোকানে দেখানো অবস্থায়), নিজের পেজ আর “Add to cart”-সহ। Products মেনুতে যেতে হয় না।

Read next / আরও পড়ুন