গ্যাস লোড ও জামানতের হিসাব
Gas Load & Security Deposit
নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধির জন্য: ঘণ্টায় কত CFT লোড থেকে মাসিক লোড (ঘনমিটার), মাসিক বিল আর জামানত — ভাড়ার জায়গায় ৪ মাসের, নিজের জায়গায় ৩ মাসের বিল; কত নগদ আর কত ব্যাংক গ্যারান্টি। বাংলায় “চাহিদা” লেখা তৈরি হয়, আর এক ক্লিকে কোটেশন।
হিসাব
Sales & Payments → Gas Load & Deposit → গ্রাহকের নাম, নতুন সংযোগ না লোড বৃদ্ধি, ভাড়া না নিজের জায়গা, ক্যাটাগরি আর রেট (Tk/ঘনমিটার), প্রতিটা লোড (জেনারেটর, বয়লার, বার্নার) ঘণ্টায় কত CFT, আর বহির্গমন চাপ (PSIG)। দিন (২৬), ঘণ্টা (২৪), ডাইভার্সিটি ফ্যাক্টর (০.৮৫/০.৮০), জামানতের মাস আর নগদ % বদলানো যায়। লিখতে লিখতেই ফল দেখায়।
Where: Sales & Payments → Gas Load & DepositOpen in the app
নিয়ম
মাসিক CFT = লোড × দিন × ঘণ্টা; ঘনমিটার = CFT ÷ ৩৫.৩১৪৭; × ডাইভার্সিটি ফ্যাক্টর = মাসিক লোড; × প্রেশার ফ্যাক্টর [(PSIG + ১৪.৭৩) ÷ ১৪.৭৩, যেমন ১০ PSIG = ১.৬৭৮৯] × রেট = মাসিক বিল; × মাস = জামানত; তার নগদ % আর বাকিটা ব্যাংক গ্যারান্টি। লোড বৃদ্ধিতে শুধু বাড়তি লোড ধরা হয়। প্রতিটা ধাপ “How it was worked out”-এ দেখায়।
Where: Sales & Payments → Gas Load & DepositOpen in the app
চাহিদা আর কোটেশন
“The demand (চাহিদা)” কপি করে আবেদনে দিন — ক্যাপটিভ পাওয়ারের মতো শর্ত থাকলে নিচে আসে। সেভ করার পর “Make quotation”: জামানতের নগদ অংশ একটা লাইন, ব্যাংক গ্যারান্টি আর চাহিদা মেসেজে, সাথে আপনার মালামাল আর সার্ভিস চার্জ। যেকোনো কোটেশনে “Add gas deposit” দিয়েও যোগ করা যায়।
Where: Sales & Payments → QuotesOpen in the app
রেট
“Rates & rules”-এ প্রতিটা ক্যাটাগরির রেট, মাস, নগদ % আর শর্ত দিন। PINIOLA Super Admin “Gas tariff”-এ সবার জন্য ডিফল্ট রেট রাখেন; আপনার রেট থাকলে সেটাই চলে। রেট না থাকলে হিসাব রেট চায় — নিজে থেকে কোনো রেট বসায় না।
Where: Sales & Payments → Gas Load & DepositOpen in the app
অ্যাড-অন
এটা প্রিমিয়াম অ্যাড-অন: Marketplace → Add-ons থেকে নিন — একবার সেটআপ ফি, তারপর মাসিক। যেকোনো সময় বন্ধ করা যায়; বিল না দিলে নিজে থেকে বন্ধ হয়ে যায়। কোনো প্ল্যানে আগে থেকেই থাকলে আলাদা কিনতে হয় না।
Where: Settings → MarketplaceOpen in the app
