সিআরএম: কন্টাক্ট আর কোম্পানি
CRM: contacts and companies
প্রত্যেক কাস্টমারের সব খবর এক জায়গায় — মেসেজ, কল, ডিল, অর্ডার, পেমেন্ট, নোট।
কন্টাক্ট যোগ বা ইমপোর্ট
CRM-এ “New contact” চাপুন, অথবা “Import” দিয়ে একসাথে অনেক কন্টাক্ট আনুন। একই ফোন/ইমেইলে দুটো কন্টাক্ট হয়ে গেলে PINIOLA ডুপ্লিকেট ধরে ফেলে।
Where: Contacts → CRMOpen in the app
বাল্ক ইমপোর্ট: স্যাম্পল ফাইল দিয়ে শুরু
Import পাতায় “Excel sample” বা “CSV sample” নামান — সঠিক কলাম (Full name, Email, Phone, WhatsApp, Company, Tags, Note) আর আপনার নিজের বানানো ফিল্ডগুলোও কলাম হিসেবে থাকে, সাথে ২টা উদাহরণ সারি। Excel ফাইলের “How to fill” শিটে প্রতিটা কলামের নিয়ম বাংলায় লেখা। প্রতি সারিতে একজন, ইমেইল বা ফোন (দেশের কোডসহ, যেমন +8801711000000) অন্তত একটা লাগবে; ট্যাগ কমা দিয়ে আলাদা।
Where: Contacts → LeadsOpen in the app
আপলোড, মিলিয়ে নেওয়া, ইমপোর্ট
পূরণ করা ফাইল (.xlsx বা CSV, সর্বোচ্চ ৫ MB / ১০,০০০ সারি) আপলোড করুন। PINIOLA কলামগুলো নিজে মিলিয়ে দেখায় — দরকার হলে বদলান, সবাইকে একটা ট্যাগ দিন, আর “Import” চাপুন। কোন সারি কেন বাদ গেল তা সারির নম্বরসহ দেখাবে। পুরনো .xls ফাইল হলে Excel-এ .xlsx করে সেভ করে নিন।
Where: Contacts → LeadsOpen in the app
ট্যাগ আর কাস্টম ফিল্ড
ট্যাগ (vip, wholesale…) আর নিজের বানানো ফিল্ড (যেমন জন্মদিন — ধরন Date) দিয়ে কাস্টমারদের ভাগ করে রাখুন। ফিল্টার, ফলো-আপ আর ইমেইল ক্যাম্পেইনে এগুলো কাজে লাগে।
লিডের গোপনীয়তা
আপনার ব্যবসার লিড আর কন্টাক্ট শুধু আপনার নিজের টিম দেখতে পারে — অন্য কোনো ব্যবসা, PINIOLA-র Super Admin বা কোনো এজেন্সিও না। টিমের কাউকে শুধু তার নিজের লিড দেখাতে চাইলে Settings → Team → সেই মেম্বার → “Only what is assigned to them” দিন; তখন CRM, লিড তালিকা আর Lead Vault-এ সে শুধু নিজেরগুলো দেখবে, Lead Vault এক্সপোর্টও করতে পারবে না।
Where: Settings → Team & DepartmentsOpen in the app
কলাম বেছে নিন
কন্টাক্ট লিস্টে “Columns” চেপে কোন তথ্য দেখবেন বেছে নিন — স্কোর (hot/warm/cold), মালিক (Owner), শেষ যোগাযোগ, উৎস (Source), কোম্পানি, খোলা ডিল, মোট পেমেন্ট, ভাষা আর আপনার নিজের ফিল্ড। পছন্দটা এই ব্রাউজারে মনে থাকে।
Where: Contacts → CRMOpen in the app
এক নজরে (At a glance)
কন্টাক্ট খুললে উপরে এক নজরে: লিড স্কোর, মোট কত দিয়েছে আর কত বাকি, খোলা ও জেতা ডিল, অর্ডার, শেষ কবে সে মেসেজ দিয়েছে আর আপনি কবে দিয়েছেন (উত্তরের অপেক্ষায় থাকলে হলুদে দেখায়), পরের অ্যাপয়েন্টমেন্ট আর কোন কোন চ্যানেলে তাকে পাওয়া যায়।
Where: Contacts → CRMOpen in the app
CRM ড্যাশবোর্ড
Contacts → Dashboard: মোট কন্টাক্ট, এই সময়ে নতুন কতজন (আগের সময়ের তুলনায়), পেমেন্ট দেওয়া কাস্টমার, hot লিড, কারা উত্তরের অপেক্ষায়, ৩০ দিন চুপচাপ কারা, মালিক নেই কাদের — সাথে দিনে দিনে নতুন কন্টাক্ট, স্টেজ, উৎস, ট্যাগ আর টিমের প্রত্যেকের হিসাব। ৭, ৩০ বা ৯০ দিন বেছে নিন।
Where: Contacts → CRMOpen in the app
টাইমলাইন
কন্টাক্ট খুললেই সব ঘটনা সময় ধরে সাজানো দেখবেন। নোট, কাজ আর রিমাইন্ডারও ওখান থেকেই দিন।
