আমার হিসাব: নিজের অ্যাকাউন্ট, আয়, খরচ আর মাসিক বাজেট
My money: your own accounts, income, spending and monthly budget
My money (মেনু → Reporting → My money) আপনার ব্যক্তিগত হিসাব — ব্যবসার নয়। শুধু আপনি দেখেন; টিম, Admin, এমনকি PINIOLA-ও না। সবার জন্য ফ্রি।
১. অ্যাকাউন্ট
শুরুতে “Cash in hand” থাকে। “Add” দিয়ে ব্যাংক, বিকাশ/নগদ, কার্ড বা সঞ্চয় অ্যাকাউন্ট যোগ করুন, শুরুর ব্যালেন্সসহ। প্রতিটার এখনকার ব্যালেন্স আর সব মিলিয়ে “All my money now” দেখা যায়।
Where: Reporting → My moneyOpen in the app
২. আয়, খরচ, স্থানান্তর
“Money in” (বেতন, ব্যবসা থেকে নেওয়া টাকা…), “Spent” (বাজার, বাড়িভাড়া, যাতায়াত…), “Move” (ব্যাংক থেকে বিকাশে বা নগদে তোলা)। খাত বাছুন, চাইলে নোট লিখুন। ভুল হলে এন্ট্রিতে চাপ দিয়ে বদলান বা মুছুন।
৩. মাসিক বাজেট
“Set budget”: প্রতিটা খাতে এ মাসে কত খরচ করবেন। তারপর প্রতিটা খাতে কত খরচ হলো, কত বাকি — ৮০% পেরোলে হলুদ, ছাড়িয়ে গেলে লাল। “Copy last month’s budget” দিয়ে আগের মাসেরটা নিয়ে আসুন।
৪. মাস আর প্রবণতা
উপরের তীর দিয়ে আগের/পরের মাস। “Saved” = মাসের আয় − খরচ। নিচে গত ছয় মাসের আয় আর খরচের চার্ট।
- 💡 ব্যবসার টাকা ERP → Books-এ রাখুন; এখানে শুধু নিজের সংসারের হিসাব। ব্যবসা থেকে নিজের জন্য টাকা নিলে খাতায় “Owner’s drawings”, আর এখানে “Money in”।
